ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

সিরাজগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ছবি ইনসাফ নিউজ ২৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন বিলধলী ও শীলন্দা এলাকায় ডিমের খামার ও পাইকারী বাজারে ডিম, পোল্ট্রি ও বয়লারের বাজারে অভিযান পরিচালনা করা হয়। মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো: রকিকে ৫০০০ টাকা ও মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো: ভাষান শেখকে ২০০০ টাকা-সহ ২টি প্রতিষ্ঠানকে মোট ৭০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি  বেশ কিছু বাজারে নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন বিলধলী ও শীলন্দা এলাকায় ডিমের খামার ও পাইকারী বাজারে ডিম, পোল্ট্রি ও বয়লারের বাজারে অভিযান পরিচালনা করা হয়। মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো: রকিকে ৫০০০ টাকা ও মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো: ভাষান শেখকে ২০০০ টাকা-সহ ২টি প্রতিষ্ঠানকে মোট ৭০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি  বেশ কিছু বাজারে নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x