ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মাদক ব্যক্তি নয়, পরিবার ও সমাজ ধ্বংস করে - আলীকদমে আলোচনা সভায় বক্তারা

আলীকদমে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে - এমন মন্তব্য করেছেন বান্দরবানের আলীকদমে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভার বক্তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। আলীকদম থানা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দক্ষিণ-পূর্ব পালং পাড়া একতা যুব কল্যাণ সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম থানার প্রতিনিধি এসআই মিয়েল চাকমা, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস। এছাড়া উপদেষ্টা মনজুর আলম বুলু, টিকাদার নুর উদ্দিন, একতা যুব কল্যাণ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও যুব সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

পরে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় যুবসমাজ, জনপ্রতিনিধি, পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মাদক ব্যক্তি নয়, পরিবার ও সমাজ ধ্বংস করে - আলীকদমে আলোচনা সভায় বক্তারা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x