ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

বিজয়নগরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিজয়নগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জসিম মিয়া (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেপ্তার জসিম মিয়া উপজেলার আলীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৯ বছর বয়সী ওই নারী নোয়াখালীর চাটখিল এলাকার বাসিন্দা। স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে একটি বাসে জসিমের সঙ্গে তার পরিচয় হয়। পরে মাধবপুর বাজারের একটি হোটেলে খাবার খাওয়ার পর জসিম তাকে সাতবর্গ এলাকার একটি কারখানার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।

পরে জসিম ওই নারীকে সিএনজিচালিত অটোরিকশায় করে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে রওনা হন। পথে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় ওই নারীকে সিএনজি থেকে নামানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বিজয়নগর থানায় ২২ নম্বরে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার জসিম মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিজয়নগরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x