ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় নীলফামারী বড় মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নীলফামারী থানার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ফারুক আহম্মেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নীলফামারী; মোঃ জিল্লুর রহমান, অফিসার ইনচার্জ, নীলফামারী থানাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

উদ্বোধনী ম্যাচ ঘিরে নীলফামারী বড় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ মাঠে উপস্থিত থেকে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

বিষয় : সারাদেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x