সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েমের প্রতি শুভকামনা জানান এনসিপির এই নেতা।
নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রত্যাশা জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী পোস্টে বলেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের পার্থক্য থাকলেও সৌহার্দ্য, সৌজন্য এবং ইতিবাচক প্রতিযোগিতা বজায় থাকা প্রয়োজন। ঢাকার জন্য কে কতটা ভালো সেবা ও পরিবর্তন আনতে পারেন, সেই প্রতিযোগিতা হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গত রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র প্রার্থী করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে নাসীরুদ্দীন পাটোয়ারীকে।
সূত্র: ইত্তেফাক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন