সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে দুদকের উদ্দেশে এ চ্যালেঞ্জ জানান তিনি। পোস্টে আসিফ মাহমুদ বলেন, দেশের বাইরে তার কোনো বিনিয়োগ, ব্যাংকে টাকা রাখা, ভিলা কিংবা জমি থাকার প্রমাণ তো নয়ই, এমনকি সামান্য কোনো সম্পদের প্রমাণও পাওয়া গেলে তিনি সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। পাশাপাশি যে শাস্তি হবে, সেটিও মেনে নেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের বাইরে বিভিন্ন রাজনীতিক ও ব্যবসায়ীর সম্পদের তথ্য এর আগেও অনুসন্ধানী সাংবাদিক ও সরকার বের করেছে। তার দাবি, সরকারের এ ধরনের সক্ষমতা রয়েছে এবং বিষয়টি কোনো জটিল ব্যাপার নয়।
দুদকের অভিযোগের উৎস নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিকভাবে কতটা দুর্বল অবস্থায় পড়লে এআই দিয়ে তৈরি করা ভুঁইফোঁড় ‘আজকের কণ্ঠ’-এর সাত মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে তদন্ত করা হয়।
ফেসবুক পোস্টের শেষাংশে সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ছয় মাসের মধ্যেই বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এবং দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে সরকার নিজেদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতির বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতে নাটক শুরু করেছে। একই সঙ্গে বিরোধী দলকে দমন-পীড়নের ক্ষেত্রে বর্তমান সরকারের পদ্ধতির সঙ্গে আওয়ামী লীগের (লীগ) দমন-পীড়নের পার্থক্য কোথায়—সে প্রশ্নও তোলেন তিনি।
সূত্র: ইত্তেফাক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন