ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’—পোস্টার ঘিরে চাঞ্চল্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেব’—এমন ঘোষণাসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পুরো ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা গেছে।

পোস্টারে ছবি ও নাম রয়েছে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের। তবে খোকনের দাবি, এসব পোস্টার তার বিরুদ্ধে জামায়াতের ষড়যন্ত্র। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুরে পোস্টার লাগানোর ঘটনা ঘটে।

দেয়ালে সাঁটানো পোস্টারগুলোতে লেখা হয়েছে, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো।’

পোস্টারে আরও লেখা রয়েছে—‘বেকারদের জন্য গাঁজা তাহার, বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’—এমন বিভিন্ন স্লোগান।

এদিকে এসব পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে বেলাল হোসেন অপেল নামের এক তরুণ লেখেন, ‘আর কি বলবো।’ মো. রাজু নামের একজন মন্তব্য করেন, ‘মাদক কত এবেলএবেল হলে এমন পোস্টার করা হয়।’ সজিব মাহমুদ নামের একজন লেখেন, ‘এটি প্রতিহিংসা থেকে হতে পারে।’

নিজের নাম ও ছবি ব্যবহার করে পোস্টার লাগানোর বিষয়ে সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, পাঁচ দিন আগে তার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে চড় মারে। এ ঘটনার প্রতিবাদ করায় এবং মামলা করার প্রস্তুতি নেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। খোকন বলেন, তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’—পোস্টার ঘিরে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x