ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মোকামতলা উপজেলায় বিএনপির ৮ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা

দলকে সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে কমিটির তালিকা তুলে দেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

ঘোষিত ৮টি ইউনিয়ন হলো— রহবল, মোকামতলা, দেউলী, ময়দানহাটা, জগন্নাথপুর, স্বর্ণগ্রাম, শিবগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়ন।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে মোকামতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ বুলবুল ইসলাম বুলুকে এবং সদস্য সচিব করা হয়েছে নাজমুল হুদা শাকিলকে।

দেউলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজমল হোসেন সবুজ এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম এবং সদস্য সচিব মো. মোতালেব মোল্লা।

রহবল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি আনন্দ এবং সদস্য সচিব মোতাসিন বিল্লাহ।

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান এবং সদস্য সচিব মো. কামরুজ্জামান।

শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল ওয়ারিস আকন্দ এবং সদস্য সচিব আবু সাঈদ।

ময়দানহাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম সাজু এবং সদস্য সচিব আইনুল হক।

এছাড়া স্বর্ণগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ এবং সদস্য সচিব সুজাউদ্দৌলা সুজা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের দুঃসময়ে যারা বিএনপির সঙ্গে থেকে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখেছেন, নতুন কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পরে উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ নবগঠিত ইউনিয়ন কমিটির নেতাদের শুভেচ্ছা জানান। দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলা উপজেলায় বিএনপির ৮ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x