নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ তাজিমুদ্দীন (৩৮), পিতা মৃত খয়রুল্লাহ, সাং সাদাপুর ডাঙ্গাপাড়া; মোঃ হাফিজুর রহমান (৫৬), পিতা মৃত আঃ রহমান, সাং শ্যামপুর খড়িবাড়ী; এবং শ্রী রনজিত (৪২), পিতা মোঃ সম্রাট, সাং শ্যামপুর, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ।
পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ৫৫০ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন