নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানাধীন আকবরপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন ব্রিজের ওপর পাকা রাস্তা থেকে মোঃ রশিদুল (৩৫) ও তার স্ত্রী মোছা. বিউটি বেগম (৩০)কে আটক করা হয়। তারা আকবরপুর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।
পরে তাদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন