নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং শিবগঞ্জ উপজেলার তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সরাইগাছী-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল সেখানে পৌঁছালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।
এ সময় উপস্থিত লোকজনের সামনে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করা হয়। তল্লাশিতে খাকি কচ টেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি পোটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজি অটোরিকশাযোগে গাঁজা নিয়ে এসে আমবাগানের সামনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি করে মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের মাদকবিরোধী অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন