ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতাও চান তারা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে সভাটি চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

সভায় তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি, এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উদ্ভূত চ্যালেঞ্জ এবং এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএর নেতারা জানান, দেশে প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী সরাসরি তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত। এ ছাড়া প্রায় ৩ হাজার উদ্যোক্তা এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পর্যায় থেকে ভবিষ্যতে তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। তবে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগও প্রকাশ করা হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আন্তরিকতার সঙ্গে সমস্যাগুলো শুনেছেন এবং পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিল্পের সমস্যাগুলো সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে বিরোধী দলের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালনের অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি বলেন, পোশাকশিল্পের বর্তমান সমস্যাগুলো কী, সম্ভাবনা কোথায় এবং এসব সমস্যা সমাধানে কী ধরনের উদ্যোগ প্রয়োজন—এসব বিষয়ে সংগঠনটির নেতাদের কাছ থেকে ধারণা নেওয়াই ছিল মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।

গোলাম পরওয়ার বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সমস্যা সমাধানে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আমিরে জামায়াত আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সরকারের কোনো উদ্যোগ জনস্বার্থে হলে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ নেওয়া হলে তার প্রতিবাদ করা হবে।

মতবিনিময়ের সময় বিরোধীদলীয় নেতা বলেন, দেশের স্বার্থে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা থাকা দরকার। জ্বালানি সংকটসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশেষজ্ঞদের যুক্ত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে আরও সহযোগিতা করতে জামায়াতে ইসলামী প্রস্তুত।

গোলাম পরওয়ার বলেন, সভায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজিএমইএর নেতারা জানান, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনগুলোতে শিল্পের উৎপাদন আরও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় বিজিএমইএর নেতারা রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও জানান। তাদের মতে, শিল্প ও অর্থনীতির স্বার্থে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত বিরোধী দল হিসেবে সংসদে জনগণের স্বার্থ তুলে ধরা এবং সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা তাদের দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজন হলে সংসদ ও রাজপথে জনগণের ন্যায্য দাবির পক্ষে কথা বলার কথাও জানানো হয়।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বিজিএমইএর নেতারা দীর্ঘদিন পর বিরোধীদলীয় নেতার আমন্ত্রণে একসঙ্গে বসার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলোও তুলে ধরেন।

মিয়া গোলাম পরওয়ার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও এমপি মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এমপি সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম প্রমুখ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মো. রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, বিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ফাহিমা আখতার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, কাজী মিজানুর রহমান, জোয়ার্দার এম. হোসনে কামার আলম, এ বি এম শামসুদ্দিন, ডা. রাশিদ আহমেদ হোসাইনি, রুমানা রাশিদ, মোহাম্মদ সোহেল, সামিহা আজিম, সাকিফ আহমেদ সালাম, মো. শাইফ উল্লাহ, এনামুল আজিজ চৌধুরী প্রমুখ।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x