ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে দিতে চায় না ইসি

প্রভাবমুক্ত ভোট করতে স্থানীয় সরকার নির্বাচনে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রার্থী হওয়ার সুযোগ রাখতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আইন সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে। 

স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষক ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করে আইন সংশোধরেন প্রস্তাব করে ইসি। তবে এর বিরোধিতা করে জামায়াত বলছে, এমপিও শিক্ষকদের ভোটে লড়ার সুযোগ দিতে হবে। আর সরকার বলছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।‎‎

‎এর মধ্যেই ১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ মাসেই হবে তফসিল ঘোষণা। এখন সংসদ অধিবেশনও নেই। আইন পরবর্তনের আপাতত সুযোগ না থাকলেও অধ্যাদেশ জারির সুযোগ রয়েছে।

‎কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, শিক্ষকদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ অসম্ভব। সেক্ষেত্রে শিক্ষকদের একইসঙ্গে নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থী হওয়ার সুযোগ দিলে প্রশ্নবিদ্ধ হবে ভোট।‎

নির্বাচন কমিশনার‎স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনে ইসির সুপারিশের সঙ্গে একমত বিশ্লেষকরাও। তাদের দাবি, প্রভাবমুক্ত ভোট করতে শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না দেয়াই কাম্য।‎

বিশ্লেষকদের মতে, একইসঙ্গে নির্বাচনী দায়িত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকলে স্বার্থের সংঘাত তৈরি হবে, যা সহিংসতা উসকে দিতে পারে।‎

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে দিতে চায় না ইসি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x