ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

আলীকদমে ৩ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

আলীকদম জামায়াতের ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন চূড়ান্ত প্রার্থী

আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলার ৩টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে।

উপজেলা জামায়াত কার্যালয় সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য যোগ্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি ১টি ইউনিয়নের প্রার্থিতা পরবর্তীতে ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়।

মনোনীত প্রার্থীরা হলেন: আলীকদম সদর ইউনিয়নে জনাব রেজাউল করিম, নয়াপাড়া ইউনিয়নে জনাব মুরাদুল ইসলাম এবং চৈক্ষ্যং ইউনিয়নে জনাব আমান উল্লাহ।

প্রার্থী ঘোষণার পর উপজেলা জামায়াতের স্থানীয় আমীর জানান, একটি নিয়মতান্ত্রিক ও সুসংগঠিত দল হিসেবে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণ মানুষ জামায়াতের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবে বলে তারা আশাবাদী।

এদিকে প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন এবং সামাজিক ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করছেন। দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ের এ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য এ উপজেলায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার রাজনৈতিক অঙ্গনে বেশ তৎপরতা দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আলীকদমে ৩ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x