ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

শ্যামনগরের মুন্সিগঞ্জ বাজারে ব্যস্ত সড়ক দখলে জনদুর্ভোগ, জরুরি চলাচলে বিঘ্ন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ইজিবাইক ও মোটরসাইকেলের স্ট্যান্ড এবং বিভিন্ন দখলে সংকুচিত হয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সড়কে তীব্র যানজট লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, ব্যস্ত এই সড়কটির দুই পাশ দখল করে অবৈধভাবে ইজিবাইক ও মোটরসাইকেল পার্কিং করা হচ্ছে। এতে স্বাভাবিক চলাচলের জায়গাটুকুও থাকে না। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স বা কোনো রোগী পারাপারেও বাধার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, রাস্তা কোনো ব্যক্তি, সমিতি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। জীবিকা নির্বাহে বাধা না দিয়ে, ইজিবাইক ও মোটরসাইকেল রাখার জন্য নির্ধারিত স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করা হোক, কিন্তু ব্যস্ত সড়ক দখল করে নয়।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জ বাজারে ব্যস্ত সড়ক দখলে জনদুর্ভোগ, জরুরি চলাচলে বিঘ্ন।

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ইজিবাইক ও মোটরসাইকেলের স্ট্যান্ড এবং বিভিন্ন দখলে সংকুচিত হয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সড়কে তীব্র যানজট লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, ব্যস্ত এই সড়কটির দুই পাশ দখল করে অবৈধভাবে ইজিবাইক ও মোটরসাইকেল পার্কিং করা হচ্ছে। এতে স্বাভাবিক চলাচলের জায়গাটুকুও থাকে না। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স বা কোনো রোগী পারাপারেও বাধার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, রাস্তা কোনো ব্যক্তি, সমিতি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। জীবিকা নির্বাহে বাধা না দিয়ে, ইজিবাইক ও মোটরসাইকেল রাখার জন্য নির্ধারিত স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করা হোক, কিন্তু ব্যস্ত সড়ক দখল করে নয়।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x