তিনি বলেন, গুমের ঘটনায় বিএনপি অতীতে বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও বর্তমানে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে সরকার মানবাধিকার কমিশনকে দুর্বল করেছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জাতীয় সংসদকে কলুষিত করছে এবং এমন আইন সংসদে পাস করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, গণতান্ত্রিক মৌলিক অধিকারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাঁর অভিযোগ, সরকার মিরাজ শেখের গুমের ঘটনা স্বীকার করছে না। মানুষের কথা বলার সুযোগ বন্ধ করা হচ্ছে এবং দমন-পীড়ন শুরু হয়েছে।
নাহিদ ইসলাম গুমের ঘটনাগুলোর দ্রুত ও সঠিক তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে মানবাধিকার কমিশন যাতে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া সাইবার আইন যথাযথভাবে প্রণয়নের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা।
বিএনপি সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
নাহিদ ইসলাম বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের সময়কার দুর্নীতির বিষয়গুলো নিয়ে দুদককে তদন্তে ব্যবহার করা যেতে পারে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের বিরুদ্ধে ব্যবহার করছে।
এ সময় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার নিরাপদ নয়। তাঁর অভিযোগ, নতুন স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে; তবে দেশের জনগণ তা মেনে নেবে না এবং আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।
সূত্র: ঢাকা ওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন