ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভের ঘোষণা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সিদ্ধান্তটি প্রত্যাহার করে সরকারকে মূল্যবৃদ্ধি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সরকার একের পর এক জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে। সংসারের খরচ চালাতেই মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে লিটারপ্রতি জ্বালানি তেলের দাম একবারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট তৈরি করবে এবং মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব কেবল মোটরযান ব্যবহারকারীদের মধ্যেই সীমিত থাকবে না। পরিবহন ও উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হওয়ায় জ্বালানির মূল্য বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচও বেড়ে যাবে। এর প্রভাবে বাজারে নিত্যপ্রয়োজনীয়সহ অন্যান্য পণ্যের দাম বাড়বে। শেষ পর্যন্ত এই অতিরিক্ত ব্যয়ের চাপ সাধারণ জনগণকেই বহন করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সম্পূর্ণ দায় সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই জনকল্যাণমূলক নীতি হতে পারে না।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সরকারকে বিকল্প ব্যবস্থা গ্রহণ, ব্যয় কমানো, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং সংশ্লিষ্ট খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মতো কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধ করতে হবে। শুধু মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকারি সংস্থাগুলোর আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে।

গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ কমানো সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পরিবর্তে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করা গ্রহণযোগ্য নয়। তিনি সরকারকে জ্বালানি তেলের লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

বিকেলে বিক্ষোভ মিছিল

কোনো ঘোষণা ছাড়াই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে—এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেল সাড়ে ৪টায় জামায়াতের ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এতে সভাপতিত্ব করবেন। এ ছাড়া বিরোধীদলীয় সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x