সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফের নামে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হচ্ছিল। সে হিসাবে নতুন দামে চার ধরনের জ্বালানি তেলের প্রতিটির মূল্য লিটারে ২০ টাকা করে বেড়েছে।
এর আগে সর্বশেষ বড় ধরনের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: কালবেলা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন