ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ

দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বাদ আসর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, গত ১৮ এপ্রিল প্রথম দফায়, ৩১ মে দ্বিতীয় দফায় এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে এভাবে বারবার মূল্যবৃদ্ধি সরকারের ধারাবাহিক গণবিরোধী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ।

মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে। এতে সব শ্রেণি-পেশার মানুষসহ প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বেড়ে যাবে।

তিনি বলেন, জনগণের কল্যাণের পরিবর্তে সরকার এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যার নেতিবাচক প্রভাব সরাসরি জনজীবনে পড়ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে গণশুনানির কথা থাকলেও রাতের আঁধারে দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শফিকুল আলম মফিক ও রফিকুল ইসলাম মজুমদারসহ অনেকে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x