নওগাঁর ধামইরহাট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ২ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৪ জন, জিডির ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি আইনে ২ জন এবং মোবাইল কোর্ট মামলায় ১ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর ধামইরহাট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ২ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৪ জন, জিডির ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি আইনে ২ জন এবং মোবাইল কোর্ট মামলায় ১ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন