ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দেশটির তিন সংবাদমাধ্যম—সিএনএন, এমএস নাউ ও পলিটিকো। বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি করা হয়।

মামলায় ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করতে ‘টেম্পোরারি রিস্ট্রেইনিং অর্ডার’ চেয়েছে তিন সংবাদমাধ্যম। এ বিষয়ে চলতি সপ্তাহেই জরুরি শুনানি হতে পারে।

যৌথ এক বিবৃতিতে সংবাদমাধ্যম তিনটি বলেছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার অধিকার হুমকির মুখে পড়বে। তাদের বক্তব্য, কোন সংবাদ গণমাধ্যম প্রকাশ বা প্রচার করবে, তা সরকার নির্ধারণ করতে পারে না।

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানান ট্রাম্প। এরপর সোমবার আরেকটি পোস্টে নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দেন তিনি।

সোমবারের পোস্টে কোনো প্রমাণ উপস্থাপন না করেই ট্রাম্প দাবি করেন, এসব সংবাদমাধ্যম জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

ট্রাম্প লিখেছেন, হোয়াইট হাউস স্বাধীন সংবাদপত্রের ওপর হামলা চালাচ্ছে না; বরং ভুয়া সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার দাবি, এসব সংবাদমাধ্যম জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং তাদের থামানো প্রয়োজন।

সিএনএন হোয়াইট হাউস টেলিভিশন পুলের পাঁচটি সংবাদমাধ্যমের একটি। অন্য চারটি হলো এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসি। এই পাঁচ সংবাদমাধ্যম যৌথভাবে প্রেসিডেন্টের সংবাদ কভারেজের ব্যয় বহন করে। তারা পালাক্রমে কভারেজের দায়িত্ব পালন করে এবং দেশজুড়ে অন্যান্য সংবাদমাধ্যমকে ভিডিও ফুটেজ সরবরাহ করে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে যান ট্রাম্প। তার সফরের সংবাদ কভার করার দায়িত্বে ছিল সিএনএন। তবে হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার কারণে সিএনএন পুল ফিড সরবরাহ করতে পারেনি।

এর প্রতিবাদে অন্যান্য প্রধান টেলিভিশন নেটওয়ার্কও প্রেসিডেন্টের পুল কভারেজ স্থগিত করেছে। ফলে হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভিডিও সরবরাহের ব্যবস্থাও কার্যত বন্ধ হয়ে গেছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x