ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুদ্ধাবস্থার মধ্যেই নিউইয়র্কে পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের যুক্তরাষ্ট্র সফরের আগেই তিনি নিউইয়র্কে পৌঁছান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এদিন ভোরে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া তেহরানের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা হবেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, প্রতিনিধিদলের যোগাযোগ দলের সদস্যসহ কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। রোববার সন্ধ্যায় ইরান ত্যাগ করেন আরাগচি। নিউইয়র্ক যাওয়ার পথে তিনি কাতারে যাত্রাবিরতি করেন।

নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

ইরানি সাংবাদিকদের আরাগচি বলেন, ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে কাজে লাগানোই তাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাগচি বৈঠক ও আলোচনা করবেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া তেহরানের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা হবেন তিনি।

এদিকে, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেওয়া হলেও তাদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিউইয়র্কে অবস্থানকালে ইরানি প্রতিনিধিদল বিলাসবহুল পণ্যসহ নির্দিষ্ট কিছু সামগ্রী কিনতে পারবে না।

এর মধ্যে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কিছু শর্ত পাঠানোর কথা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ এই তেল ও গ্যাস পরিবহনপথ কার্যত বন্ধ রেখেছে তেহরান।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ আরোপ করছে।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধাবস্থার মধ্যেই নিউইয়র্কে পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x