ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু গুরুতর আহত ৩

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়ে ৩জন অটো আরোহীকে পাঠানো হয়েছে বোদা সদর হাসপাতালে। 

আজ বুধবার(০২সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াই টার দিকে জেলার বোদা নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম শহিদুল ইসলাম(৫৫)। সে পঞ্চগড় সদরের খোলাপাড়ার শামসুদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, ৩ জন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাজার অভিমুখে যাচ্ছিলেন অটো চার্জার রিক্সা চালক শহিদুল।

পথিমধ্যে বোদা নাজিরপাড়া নামক স্থানে পৌছলে বীপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের সাথে ওভারটেককারী একটি তেলের ট্যাংকলরীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচার্জারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক শহিদুল রাস্তায় ছিটকে পড়ে গেলে পেছনের ট্রাকটি শহিদুলের মাথার ওপর চাপা দেয়। এসময় আশেপাশের মানুষজন ছুটে আসতে দেখে ট্রাক ও ট্যাংলরী দুটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক শহিদুল।

অপর তিন আহত ব্যাক্তি হলেন, বেলাল হোসেন (৫২) পিত: মৃত তমিজউদদীন , মন্ডল হাট,বোদা। সিরাজুল (৭০) পিতা: বছির উদ্দিন, বংহারি কাজিপাড়া, বোদা। মোস্তাফিজুর (৪৮) পিতা: সিরাজুল, বোদা। 

আহত গুরুতর ৩ যাত্রীকে গুরতর আহত অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মিরা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু গুরুতর আহত ৩

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x