ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

ভূল্লীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁও জেলার  ভূল্লীতে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ০৩:৩০টার দিকে ভূল্লী উপজেলার মেসার্স আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও হতে পঞ্চগড়গামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৬৩৭) ও ভূল্লীর মুন্সিরহাট থেকে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ীগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাতজন আহত হন।

আহতরা হলেন—ভূল্লীর মুজাবর্ণী সরকারপাড়ার হাবিবা আক্তার (২০), শাহিনা বেগম (৩৮), মাইশা (১৩), জান্নাত (১১), মেরী বেগম (২৬) ও নাজমা বেগম (৭০) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী-ঝলঝলি এলাকার সোহাগ (২৫)।

দুর্ঘটনার পর ভূল্লী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তার (২০) মারা যান।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বোদা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভূল্লীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x