ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ব্রেক্সিট লাভের চেয়ে ক্ষতিই বেশি করেছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প দেশটির সামনে তুলে ধরার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার মতে, ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য লাভের তুলনায় বেশি ক্ষতি করেছে। খবর আনাদোলুর।

লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে বার্নহাম বলেন, চলতি শতাব্দীর বাকি সময়ের জন্য যুক্তরাজ্যের প্রয়োজনীয় সুস্পষ্ট দিকনির্দেশনা নিশ্চিত করতে ইইউর সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তিনি ইইউকে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় বাজার’ হিসেবে উল্লেখ করেন।

বার্নহাম বলেন, সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাজ্যের সামনে থাকা বিভিন্ন সম্ভাব্য পথ তিনি তুলে ধরবেন। এসব বিকল্পের মধ্যে কোনো একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব কি না, সেটিও তিনি যাচাই করবেন।

২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে যায়। এর চার বছর আগে, ২০১৬ সালের গণভোটে প্রায় ৫২ শতাংশ ভোটার ইইউ ত্যাগের পক্ষে মত দিয়েছিলেন।

বার্নহামের ভাষ্য, ইইউর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি সুস্পষ্ট অবস্থান নির্ধারণ করা গেলে যুক্তরাজ্য ও ইউরোপ মহাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এদিকে যুক্তরাজ্যের নির্বাচনি ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি লেবারের পরবর্তী নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করার ঘোষণাও দিয়েছেন বার্নহাম। এ উদ্দেশ্যে তিনি একটি ‘নতুন জাতীয় নির্বাচনি সংস্কার কমিশন’ গঠনের কথা জানিয়েছেন এবং এতে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বার্নহাম বলেন, অতীতে ব্রিটিশ ভোটাররা দুইবার নির্বাচনি সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। তিনি তাদের সেই বার্তা শুনেছেন এবং এর সঙ্গে একমত। আগামী সাধারণ নির্বাচনে লেবার এমন প্রতিশ্রুতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে এবং প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

লেবার পার্টির ২০২৬ সালের সম্মেলনের নথিতেও বার্নহামকে দলটির নতুন নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ব্রেক্সিট লাভের চেয়ে ক্ষতিই বেশি করেছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x