ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই পরিবারের বসতবাড়ি

নওগাঁ শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ায় আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাদল ও সঞ্জয় দাদার বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৫ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত দুই পরিবার। বর্তমানে তারা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেন তারা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত বাদল ও সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের এ দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মহিউদ্দিন এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটি এখন ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তার অপেক্ষায় রয়েছে। মানবিক দিক বিবেচনায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্টদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই পরিবারের বসতবাড়ি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x