চাঁদপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে | উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার ৬ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকার আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির একটি বিশেষ দল। এ সময় কুখ্যাত মাদক কারবারি ফারহান রানার বসবাসরত কক্ষের খাট ও একটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা কুখ্যাত মাদক কারবারি ফারহান রানা পালিয়ে যেতে সক্ষম হয়েছে । তাকে আটক করা সম্ভব হয়নি ডিএনসির এই বিশেষ দলের |
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন