ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে হলে তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমাতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে সমৃদ্ধকরণ কমানোর শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়; ইরানকে এ বিষয়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

ভ্যান্সের ভাষ্য, ইরানের যদি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে দেশটির ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের প্রয়োজন নেই। এ কারণে যুক্তরাষ্ট্র শুধু কথার ওপর নির্ভর না করে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় বলেও জানান তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বিভিন্ন প্রস্তাব বিনিময় করেছে। তবে তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ভ্যান্স আরও জানান, ইরানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে ওয়াশিংটন এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করলেও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের প্রকৃত ক্ষমতা কতটা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, ইরানের সিদ্ধান্ত গ্রহণব্যবস্থা সম্পর্কে মার্কিন কর্মকর্তারা যথেষ্ট অবগত। তাঁর মতে, সমস্যাটি ইরানের সিদ্ধান্ত গ্রহণব্যবস্থায় নয়; বরং মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য ও বার্তায়।

ভ্যান্স বলেন, চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রকে প্রতি মাসে প্রায় তিন বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। এর পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের ওপর রাজনৈতিক চাপ তৈরি করেছে।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিজে প্রার্থী হবেন কি না—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x