শ্যামনগরের মাটি ও মানুষের সাথে মিশে থাকা একটি নাম আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। তিনি একাধারে একজন আদর্শ শিক্ষক, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একজন ধর্মপরায়ণ, দুর্নীতিমুক্ত মানুষ।
তিনি শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্র নকিপুর এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার মহান পেশার মাধ্যমে তিনি হাজারো শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন।
শিক্ষকতার গন্ডি পেরিয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবেও সফলতার স্বাক্ষর রেখেছেন। শত প্রতিকূলতা ও প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে তিনি শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির অভিযোগও কেউ আনতে পারেনি।
শুধু তাই নয়, শ্যামনগরের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম। তিনি শ্যামনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এক সময়ের সাড়া জাগানো ইউনাইটেড ইয়ংস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ঈদগাহ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে তিনি সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর মতে, আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ একজন সৎ ও নীতিবান মানুষ। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন অনুকরণীয় আদর্শ।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন