ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

শ্যামনগরে বদলে যাচ্ছে সড়ক চিত্র: সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে গোলচত্বরের নির্মাণ কাজ চলমান, দুর্নীতিমুক্ত কাজের দাবি এলাকাবাসীর।

 সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উন্নয়ন কাজ পুরোদমে চলছে। এরই অংশ হিসেবে শ্যামনগর রাস্তার মোড়ে গোলচত্বরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

সকালে সরেজমিনে দেখা যায়, শ্যামনগর বাসস্ট্যান্ড মোড় এলাকায় এক্সকাভেটর দিয়ে রাস্তা খনন ও মাটি ভরাটের কাজ করছেন শ্রমিকরা।

এদিকে, গুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজে যেন কোনো প্রকার দুর্নীতি ও অনিয়ম না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন শ্যামনগরবাসী।

স্থানীয়দের অভিযোগ, অতীতে বিভিন্ন সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে অল্প দিনেই রাস্তা নষ্ট হয়ে যেত। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে।

শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়, কাজে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, সঠিক পরিমাপ বজায় রাখা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। তারা এই কাজে সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়মিত তদারকি কামনা করেছেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কাজে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শ্যামনগরে বদলে যাচ্ছে সড়ক চিত্র: সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে গোলচত্বরের নির্মাণ কাজ চলমান, দুর্নীতিমুক্ত কাজের দাবি এলাকাবাসীর।

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x