ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

সারিয়াকান্দিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নাদিম প্রাং (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধার টিম অভিযান পরিচালনা করে। এ সময় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাদিম প্রাংকে আটক করা হয়।

আটক নাদিম প্রাং সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ সামিল প্রাংয়ের ছেলে এবং রোকসানা বেগমের সন্তান।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ ছাড়া পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাদিম প্রাংয়ের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের হওয়া আরও আটটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নাদিম প্রাং (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধার টিম অভিযান পরিচালনা করে। এ সময় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাদিম প্রাংকে আটক করা হয়।

আটক নাদিম প্রাং সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ সামিল প্রাংয়ের ছেলে এবং রোকসানা বেগমের সন্তান।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ ছাড়া পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাদিম প্রাংয়ের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের হওয়া আরও আটটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x