ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

শ্যামনগরে ব্রিজের দুইপাশে মাটি ভরাটের অভাবে চরম জনদুর্ভোগে টেংরাখালী-পার্শেখালীর মানুষ।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী-পার্শেখালী এলাকায় ব্রিজ নির্মাণের কাজ শেষ হলেও দুই পাশে মাটি ভরাট না হওয়ায় চরম জনদুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ।

সরেজমিনে দেখা যায়, খালের ওপর ব্রিজটির মূল কাঠামো দাঁড়িয়ে আছে, কিন্তু ব্রিজের দুই প্রান্তে রাস্তার সাথে সংযোগের জন্য মাটি ভরাট হয়নি। ফলে ব্রিজে উঠতে-নামতে তৈরি হয়েছে উঁচু-নিচু ঢাল। শিশু, বৃদ্ধ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথ পার হতে হচ্ছে। ভ্যানসহ কোনো হালকা যানবাহনও ব্রিজটি ব্যবহার করতে পারছে না।

এলাকাবাসী জানান, ব্রিজটি চালু হলে তাদের দীর্ঘদিনের কষ্ট দূর হতো। কিন্তু মাটি ভরাটের কাজ আটকে থাকায় সেই সুফল এখনো পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

এলাকার মানুষের একটাই চাওয়া, দ্রুত মাটি ভরাট করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হোক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

তাদের বিশ্বাস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত কাজটি শেষ হলে টেংরাখালী-পার্শেখালীর মানুষের এই জনদুর্ভোগ দূর হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শ্যামনগরে ব্রিজের দুইপাশে মাটি ভরাটের অভাবে চরম জনদুর্ভোগে টেংরাখালী-পার্শেখালীর মানুষ।

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x