ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি ইনসাফ টাইমস ২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) কুমারপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, ভূল্লী, ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাদ্দাম হোসেন, ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, ভূল্লী থানার সেকেন্ড অফিসার জনাব মোঃ রাশেদুল ইসলাম, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইলিয়াস আলী এবং ভূল্লী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে পারস্পরিক সম্প্রীতি ও সংহতির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বক্তারা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, ঐতিহাসিক চেতনা ও জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিবছর যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x