ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

নির্বাচনে কে অংশ নেবে, সিদ্ধান্ত নেবে আদালত ও ইসি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কে করবে বা কে অংশগ্রহণ করতে পারবে, সে সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারভুক্ত বিষয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ বন্ধে জামায়াতে ইসলামীর প্রস্তাব নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন নির্দলীয় হবে। নির্বাচন কে করবে বা কে অংশ নেবে, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। অন্য কোনো রাজনৈতিক দল কী বলেছে, সেটি বিএনপির বিবেচনার বিষয় নয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

নির্বাচনে কে অংশ নেবে, সিদ্ধান্ত নেবে আদালত ও ইসি: রিজভী

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x