ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মোকামতলায় নির্মাণের তিন মাসেই ধসে পড়ল ড্রেন, নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগে ক্ষোভ

বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নবনির্মিত একটি ড্রেন উদ্বোধনের মাত্র তিন মাসের মাথায় ধসে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। টেকসই অবকাঠামো নির্মাণের কথা বলা হলেও বাস্তবে কাজের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, ড্রেনটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে মাটির সঙ্গে মিশে গেছে। কোথাও কোথাও কংক্রিট খসে পড়েছে এবং ড্রেনের কাঠামো দুর্বল হয়ে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই এমন অবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজে ব্যাপক অনিয়মের কারণেই ড্রেনটি টেকসই হয়নি। তাদের দাবি, নির্মাণকাজে যথাযথ তদারকি থাকলে এত দ্রুত অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ ছিল না।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা একটি টেকসই ড্রেন প্রত্যাশা করেছিলাম। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে এটি তাসের ঘরের মতো। সাধারণ চোখেই বোঝা যায়, নির্মাণকাজে বড় ধরনের অনিয়ম হয়েছে। প্রথম বর্ষার পানির স্রোতই সহ্য করতে পারেনি এই অবকাঠামো।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা নির্মাণকাজের মান যাচাই, অনিয়মের অভিযোগ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত ড্রেনটি পুনর্নির্মাণ করে জনদুর্ভোগ দূর করার আহ্বান জানান তারা।

সরকারি বিধি অনুযায়ী, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর থাকে। এছাড়া প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের। তবে স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও দায়িত্বশীল কিছু কর্মকর্তার যোগসাজশে দায়সারাভাবে কাজ করায় নির্মাণের অল্প সময়ের মধ্যেই ড্রেনটি ধসে পড়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মোকামতলায় নির্মাণের তিন মাসেই ধসে পড়ল ড্রেন, নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগে ক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x