ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারে নোয়াখালীতে সামাজিক নিরীক্ষা সভা

টেকসই উন্নয়ন, নারীর অংশগ্রহণ, নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক সামাজিক নিরীক্ষা ও মতবিনিময় সভা।

মঙ্গলবার (২১ জুলাই) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন

সভায় নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সুশাসন জোরদারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণমূলক সামাজিক নিরীক্ষার মাধ্যমে জনসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ইউএনএফপিএ (UNFPA), বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সব অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি বৈষম্যহীন, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারে নোয়াখালীতে সামাজিক নিরীক্ষা সভা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x