পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূঁইয়াকান্দা এলাকায় স্থানীয় উৎপাদকদের জন্য ‘পালকি বাজার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার বিকেলে অভিযোজনের লক্ষ্যে পরিচালিত ‘প্রদৃপ্ত’ প্রকল্পের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘পালকি বাজার’ ও উৎপাদকদের শিখনকেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধি, স্থানীয় উৎপাদক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘পালকি বাজার’-এর মাধ্যমে স্থানীয় উৎপাদকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প এবং অন্যান্য স্থানীয় পণ্য সরাসরি প্রদর্শন ও বাজারজাত করার সুযোগ পাবেন। পাশাপাশি শিখনকেন্দ্রটি উৎপাদকদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনমূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে জাগো নারী ও এসকেএস ফাউন্ডেশন। কারিগরি সহযোগিতা দিচ্ছে কেয়ার বাংলাদেশ।
আয়োজকদের আশা, এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলের মানুষের টেকসই জীবিকা উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন