ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

দশমিনায় অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা। পরে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) রাত ১১টা ২৫ মিনিটে দশমিনা থানার একটি চৌকশ আভিযানিক দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবাব কাচারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ মো. সবুজ বেপারী (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দশমিনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দশমিনা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

দশমিনায় অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x