ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বার্তা মোদির

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দেশটির বিভিন্ন রাজ্যে বিস্তৃত হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার চাপে রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এক্সে প্রকাশিত পোস্টে মোদি বলেন, দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকারের চলমান পদক্ষেপের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

তবে সরকারের এই ঘোষণার পরও আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন এবং বিভিন্ন স্থানে আন্দোলন আরও জোরদার করেছেন।

ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে বাড়তি চাপের মুখোমুখি হতে হচ্ছে।

সূত্র: এনডিটিভি, ফার্স্টপোস্ট। ছবি: আমার দেশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বার্তা মোদির

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x