ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। দলীয় নীতিমালা অনুসারে উপজেলা আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার আমির ও রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিধান অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো রুকনের সদস্যপদ স্থগিত রাখার বিধান রয়েছে। অধ্যাপক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা করায় তার ক্ষেত্রেও ওই নীতিমালা কার্যকর করা হয়েছে।
রুকন পদ স্থগিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আমিরের পদও শূন্য হয়ে যায়। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
সূত্র ও ছবি: দৈনিক ইনকিলাব (সংগৃহীত)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন