বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের পর মোংলায় গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার দাবি, এ ঘটনা বিএনপি সরকারের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠনের সুপারিশ করেছিল। বিএনপি সরকার এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও, যে দলটির সবচেয়ে বেশি নেতা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে, সেই দলই এখন গুম কমিশনের বিরোধিতা করছে। তার ভাষ্য, দেশে এখনও শেখ হাসিনার সময়কার প্রশাসনিক কাঠামো বহাল রয়েছে এবং বিএনপি সরকার সেই কাঠামোই অত্যন্ত যত্নের সঙ্গে টিকিয়ে রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, তাদের এখন দুটি প্রধান আকাঙ্ক্ষা রয়েছে। একটি হলো তাদের নিহত ভাইদের মৃত্যুর বিচার নিশ্চিত করা এবং অন্যটি হলো শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দণ্ড কার্যকর করা।
পদযাত্রা কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে সবার সামনে হাত উঁচু করে পরিচয় করিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মো. জুবায়ের, জাহিদ হাসান এবং মো. সোহেল।
সূত্র: জাগো নিউজ ২৪। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন