ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

রাঙ্গাবালীতে মোবাইল কোর্টের অভিযান, ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ প্রজনন, জলজ সম্পদ সংরক্ষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ব্যাপক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও বেহুন্দি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাঙ্গাবালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান। অভিযানের সময় বিভিন্ন স্থানে অবৈধভাবে ব্যবহৃত চায়না দুয়ারী জাল ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মোবাইল কোর্ট পরিচালনায় রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট, রাঙ্গাবালী সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার অব্যাহত থাকলে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি সামুদ্রিক পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের সচেতন হয়ে প্রচলিত আইন মেনে মাছ আহরণের আহ্বান জানানো হয়েছে।

ছবি: নিজস্ব সংগ্রহ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাঙ্গাবালীতে মোবাইল কোর্টের অভিযান, ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x