ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

এবার কলকাতায় কর্মসূচির পরিকল্পনা সিজেপির, পুলিশের কাছে অনুমতির আবেদন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবার পশ্চিমবঙ্গের কলকাতায় মিছিল আয়োজনের উদ্যোগ নিয়েছে দলটি।

এ লক্ষ্যে আগামী শুক্রবারের কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল পাঠানো হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার

প্রতিবেদন অনুযায়ী, ১৯ ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন)-এর কাছে ইমেইলের মাধ্যমে মিছিলের অনুমতি চান দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।

ইমেইলে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কয়ার থেকে রাণি রাসমণি রোড পর্যন্ত মিছিল করতে চায় সিজেপি। পাশাপাশি প্রায় দেড় হাজার মানুষের সমাবেশের পরিকল্পনার কথাও লালবাজারে পাঠানো ওই ইমেইলে জানানো হয়েছে।

কলকাতা পুলিশ ইমেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত মিছিল আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এবার কলকাতায় কর্মসূচির পরিকল্পনা সিজেপির, পুলিশের কাছে অনুমতির আবেদন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x