বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবারও একই সেতুর পাটাতন ভেঙে যায়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পাটাতন মেরামত করলে গত মঙ্গলবার থেকে সেখানে আবার যান চলাচল শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতল, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণেই সেতুটিতে বারবার দুর্ঘটনা ঘটছে। সেতুটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অসাধু ইট পরিবহন ব্যবসায়ীরা সেই নির্দেশনা মানছেন না বলে অভিযোগ করেন তারা।
রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভোর বা রাতের অন্ধকারে অতিরিক্ত ইটবোঝাই ট্রাক পারাপারের সময় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর দ্রুত সেতুর পাটাতন মেরামত করে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, বেইলি সেতুটির পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে নির্মাণকাজ শুরু হবে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আহসানের সঙ্গে যোগাযোগের জন্য ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, কাউখালী-রানীরহাট সড়কের প্রায় ৮ কিলোমিটার অংশে মোট চারটি বেইলি সেতু রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে। এর মধ্যে দুটি সেতুর স্থানে কংক্রিটের সেতু নির্মাণকাজ শুরু হলেও স্থানীয়দের অভিযোগ, কাজের অগ্রগতি অত্যন্ত ধীর।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন