মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আসিয়ানভুক্ত দেশগুলোর আরও কার্যকর ভূমিকা এবং আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্ব নানা জটিল ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।
সূত্র: সময় টিভি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন