ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

গরুর মাংসের সবুজ রঙ ধারণের রহস্য দুই দিনেও উদঘাটন হয়নি, ল্যাব পরীক্ষার জন্য নমুনা জব্দ

পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস অস্বাভাবিকভাবে সবুজ রঙ ধারণের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এর প্রকৃত কারণ উদঘাটন হয়নি। এ ঘটনায় রান্না করা মাংসসহ দুই ধরনের নমুনা জব্দ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠিয়েছে উপজেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গত ২২ জুলাই উপজেলা সদরের মডার্ন বেকারির কর্মচারীরা স্থানীয় বাজার থেকে কেনা প্রায় ৪ কেজি গরুর মাংস রান্না করতে গিয়ে মুহূর্তের মধ্যে মাংস সবুজ রঙ ধারণ করতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মডার্ন বেকারির পক্ষের দাবি, ফ্রিজে সংরক্ষণের সময় কোনো রাসায়নিক ব্যবহারের কারণে এমনটি হতে পারে। অন্যদিকে মাংস বিক্রেতা ইসমাইল হোসেন দাবি করেন, একই মাংস অন্য ক্রেতা ও তার নিজের বাড়িতেও রান্না করা হয়েছে, সেখানে কোনো সমস্যা হয়নি।

উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল জানান, ল্যাব পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত মাংস সবুজ হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে জনস্বার্থে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত কারণ প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

গরুর মাংসের সবুজ রঙ ধারণের রহস্য দুই দিনেও উদঘাটন হয়নি, ল্যাব পরীক্ষার জন্য নমুনা জব্দ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x