শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত একটি সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্টের পদত্যাগ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আমি গুজবে বিশ্বাস করি না।’ প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা ও গুঞ্জন চলছে, তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক অস্থিরতা, সংঘাত এবং নানা সংকটের কারণে অনেক দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতেও বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার এবং জবাবদিহিতার রাজনীতিতে অটল রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির মহাসচিব আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ, সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতেও পড়তে পারে। তাই পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
এ সময় তিনি প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অসমর্থিত তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার পরামর্শ দেন।
তথ্য ও ছবি: দৈনিক ইনকিলাব

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন