ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

প্রচ্ছদ

টানা বৃষ্টির প্রভাবে কাঁচামরিচের ঝাল বাজারে, কেজি ৩০০ টাকা ছাড়ালো

সংগ্রহীত

রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে শনিবার (২৫ জুলাই) বিভিন্ন বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ৩০০ টাকা, আর পুরোনো কাঁচামরিচের দাম উঠেছে ৩২০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা জানান, মাত্র এক সপ্তাহ আগেও কাঁচামরিচের কেজি ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। তবে টানা বৃষ্টিতে মাঠ থেকে মরিচ সংগ্রহ এবং বাজারে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম দ্রুত বেড়েছে।

রাজধানীর কয়েকটি বাজারের ব্যবসায়ীরা বলেন, শুধু কাঁচামরিচ নয়, অনেক ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে তাদের আশা।

এদিকে বাজার করতে আসা ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কাঁচামরিচের মতো দৈনন্দিন রান্নার অপরিহার্য উপকরণের এমন দাম সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে মরিচ ও অন্যান্য সবজি কিনতে বাধ্য হচ্ছেন।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে এলে এবং উৎপাদন এলাকা থেকে স্বাভাবিক সরবরাহ শুরু হলে কাঁচামরিচের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।

সূত্র: সময় নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

টানা বৃষ্টির প্রভাবে কাঁচামরিচের ঝাল বাজারে, কেজি ৩০০ টাকা ছাড়ালো

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x