ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মতিঝিলে আইইডি উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানাল জামায়াত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পরে রাত ১১টা ৩৮ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষ্য জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সক্রিয়তা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই মেট্রোরেল স্টেশনসহ দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান।

বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি সমবেদনা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন-সম্পদের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে যেকোনো ধরনের উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

সূত্র: ইত্তেফাক

ছবি: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

মতিঝিলে আইইডি উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানাল জামায়াত

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x