ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

সন্ধ্যার পর মোড়ে আড্ডা নয়, কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ

নারায়ণগঞ্জ শহরে কিশোর গ্যাং, ইভটিজিং এবং উঠতি বয়সী অপরাধীদের দৌরাত্ম্য রোধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে সন্ধ্যার পর অকারণে বিভিন্ন মোড় ও সড়কে আড্ডা না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পর কোনো ব্যক্তি বা কিশোরদের অকারণে মোড়ে মোড়ে অবস্থান, আড্ডা কিংবা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনসমাগমস্থলে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাং, ছিনতাই, ইভটিজিং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ টহল জোরদার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, সাম্প্রতিক সময়ে কিছু কিশোর ও উঠতি বয়সী যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

সন্ধ্যার পর মোড়ে আড্ডা নয়, কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x